ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কাদের মির্জার কথাগুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা হবে: তথ্যমন্ত্রী

ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটো ভাই আবদুল কাদের মির্জার মেয়র পদে জয়লাভের বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তাঁকে নিয়ে তো গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত দেখা গেছে আবদুল কাদের মির্জা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতের প্রার্থীর সম্মিলিত ভোটের চেয়েও তিনি তিনগুণ বেশি ভোট পেয়েছেন। এজন্য কাদের মির্জা অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য।’


সচিবালয়ে নিজ দপ্তরে আজ সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।


এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আবদুল কাদের মির্জা নির্বাচনের আগে যে বক্তব্যগুলো দিয়েছেন, আমাদের দলের অনেকেই অতীতে এ ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি স্থানীয় সংগঠন নিয়ে যে প্রশ্নগুলো তুলেছেন, সে অধিকার সবারই আছে। তিনি সেই অধিকার থেকেই প্রশ্নগুলো তুলেছেন। এগুলোর সত্যতা কতটুকু, তা নিয়ে অবশ্যই দলীয় ফোরামে আলোচনা হবে।’

ads
ads
ads

Our Facebook Page